1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

খুলশী থানায় আটকে যমুনা টিভির সাংবাদিককে মারধর করলেন ডিসি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১০/২০২৫ ১০:০৬ এএম

সংবাদ সংগ্রহে যাওয়া যমুনা টিভির রিপোর্টার জোবায়েদকে চট্টগ্রাম নগরীর খুলশী থানায় আটকে রেখে হেনস্থা ও মারধর করেছেন সিএমপির ডিসি আমিরুল ইসলাম।

এসময় তাকে ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে একটি কক্ষে আটকে রেখে একাধিক কিল ঘুষি মারা হয়। তখন তারা মারতে মারতে বলতে থাকে, আমরা তোকে মারছি না, আমরা শয়তানকে মারছি।

আজ রবিবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রামের জিইসি এলাকায় কনসার্ট ঘিরে সংঘর্ষ-ভাঙচুরের সংবাদ সংগ্রহে খুলশি থানায় যান জোবায়েদ। এসময় এ ঘটনায় গ্রেফতারকৃতদের পরিবারের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছিলেন তিনি।

কিন্তু থানার কর্মকর্তারা এ কাজে বাধা দেন। এসময় জোবায়েদের সাথে বাকবিতণ্ডা হয় তাদের। এরই জেরে যমুনার টিভির স্টাফ করেসপনডেন্ট জোবায়েদকে থানার সেকেন্ড অফিসারের রুমে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করেন ডিসি আমিরুল ইসলাম।

এ ব্যাপারে হামলার শিকার সাংবাদিক জোবায়ের বলেন, আমি চলে যাচ্ছিলাম, এমন সময় আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে পুলিশ সদস্যরা। তারা বলে ‘তুই ফ্যাসিটস’। আমরা তোকে মারছি না, শয়তানকে মারছি। এসময় পিঠে লাথি ও কনুই দিয়ে একাধিক আঘাত করা হয় তাকে।

হামলার নেতৃত্বে কে ছিলেন, এমন প্রশ্নের জবাবে জোবায়ের সিএমপির ডিসি আমিরুল ইসলামের নাম বলেন।

এ ঘটনায় আহত সাংবাদিক জোবায়ের তার চোখ ও এক কানে মারাত্মক আঘাত পেয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিক সংগঠনগুলো।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com