1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

সাড়ে ৬ কোটি টাকার অবৈধ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১০/২০২৫ ২:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৭ কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ চোরাচালানি মালামালসহ একটি পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি বিশেষ টহলদল উপজেলার আমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি পিকআপ আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ৭ হাজার ১১৮ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ১৯৫ প্যাকেট পিয়াজের বীজ, ৮ হাজার ৩১৬ পিস বিভিন্ন প্রকার ইনজেকশন এবং পিকআপটি জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ চোরাচালান বা মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি সীমান্তবর্তী এই এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদার করেছে বিজিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com