1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

আমরা জনগণের মালিক না, বরং সেবক হতে চাই: জামায়াত আমীর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ৪:৫৭ পিএম

ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জনগণের মালিক না, বরং জনগণের সেবক হতে চাই।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাফরুল উত্তর থানার পথসভায় এ কথা বলেন তিনি।

 

জাত, বর্ণ, ধর্মের ভিত্তিতে কোনো দেশ দেখতে চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমন মন্তব্যও করেন তিনি।

এসময় জামায়াতের আমির অভিযোগ করেন, ক্ষমতার যাওয়ার আগে অনেকে নানা রকম প্রতিশ্রুতি দেয়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা সে প্রতিশ্রুতি রাখে না। উল্টো, ক্ষমতায় যাওয়ার পরে তারা জনগণের পকেটে হাত দেয়।

সমাজ থেকে দুর্নীতি দূর না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

 

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com