1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ১২:৫৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক দুটি অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (১৩ অক্টোবর) রাত ও মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে পালংখালী ও হ্নীলা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

 

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিডি-১৯ এর দক্ষিণ-পূর্ব পাশে কাটাখাল মিজানের ঘের এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমার দিক থেকে একজন ব্যক্তিকে ধানক্ষেত দিয়ে আসতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করলে সে হাতে থাকা পোটলাটি ফেলে নাফ নদী পেরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থান থেকে রঙিন কাপড়ে মোড়ানো পোটলা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

 

পরেরদিন মঙ্গলবার রাত ২টার দিকে হ্নীলা বিওপি এলাকায় রাডারে মিয়ানমার দিক থেকে দুইজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। টহল দল জালিয়াপাড়া সুইচগেট এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একজন ব্যক্তি আসলে তাকে চ্যালেঞ্জ করলে সে কালো প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা ব্যাগের ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

 

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো উখিয়া ও টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

 

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

উল্লেখ্য, রামু সেক্টরের আওতাধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক ও অবৈধ পণ্য চোরাচালান দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নিয়মিত এসব অভিযানে উখিয়ার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com