1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’ কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা, সন্ধ্যায় জরুরি বৈঠক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/১০/২০২৫ ১০:৩৬ এএম

জুলাই জাতীয় সনদে স্বাকর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোটের বিষয়ে একমত হলেও গণভোটের সময় ও প্রক্রিয়া এবং সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় নতুন এ সংকট তৈরি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এর আগে ঐকমত্য কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাদা বৈঠকে করেছেন।

৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত জুলাই জাতীয় সনদ। গতকাল মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত অনুলিপি দলগুলোর কাছে পাঠানো হয়।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করার কথা। কিন্তু সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনো ঐকমত্য হয়নি। এ নিয়ে ঐকমত্য কমিশনের আলাদা সুপারিশ দেওয়ার কথা। কোনো কোনো দল সনদে সই করার আগেই ঐকমত্য কমিশনের সুপারিশ দেখতে চায়, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিশ্চয়তা চায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে ‘সাংনিধানিক আদেশ’ জারির মাধ্যমে সংস্কারপ্রক্রিয়া আগানো না হলে তারা সনদে সই করবে না।

আরেকটি সূত্র জানায়, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি পরিষ্কার না হওয়ায় জামায়াতে ইসলামীও সই করবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com