1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

উখিয়ার আজিজসহ ২ জনকে চট্টগ্রামে ইয়াবা পাচারে যাবজ্জীবন কারাদণ্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ১০:৪৪ এএম

চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত কর্ণফুলী থানার ৩৯ হাজার পিস ইয়াবার মামলায় চালক মো. জাহাঙ্গীর (২৬) ও সহকারী মো. আজিজুল হক (২৯)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ধার্য করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ৮ জুলাই কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার চালান আসার খবর পেয়ে র‌্যাব-৭ কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিংয়ে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালক ও সহকারী পালানোর চেষ্টা করেন, তবে তাদের গ্রেপ্তার করা হয়। কাভার্ডভ্যান থেকে ৩৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭-এর তৎকালীন এএসআই মো. জায়েদ ভূইয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০২২ সালের ৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেওয়া হয় এবং ২১ জুলাই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দণ্ডিতরা বর্তমানে জামিনে পলাতক, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com