1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

টেকনাফে বৈধ ব্যবসা বন্ধ, স্থল বন্দরে হারাচ্ছে হাজার কোটি রাজস্ব: শাহজাহান চৌধুরী

✍️ আব্দুস সালাম, টেকনাফ

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ১:৫৯ পিএম

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী টেকনাফে একটি উঠান বৈঠকে বলেছেন, “জিয়াউর রহমানের মৃত্যুর পর অনেকেই আমাকে স্মাগলারদের এমপি বললেও, আমি টেকনাফে বৈধ ব্যবসার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অনুরোধ করে স্থল বন্দর ও করিডোর প্রতিষ্ঠা করি। বর্তমানে নানা অজুহাতে এসব খাত বন্ধ, অথচ শুধু এই স্থল বন্দর থেকেই প্রতিবছর প্রায় এক হাজার কোটি টাকার রাজস্ব আসতো।”

তিনি আরও বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে এলাকার নারীদের সুশিক্ষিত ও কর্মক্ষম করার উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি গ্রাম ও মহল্লায় ক্লাব গড়ে নারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।”

তিনি অভিযোগ করেন “টেকনাফে সাবেক পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার দাশের হাতে অসংখ্য মানুষ নির্বিচারে হত্যা করা হয়েছে (ক্রসফায়ারের নামে)। কেউ যদি অপরাধ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে, তাকে আদালতের মাধ্যমে বিচার করা উচিত, গুলি করে হত্যা করা নয়। বিএনপি ক্ষমতায় এলে এসব বিচারবহির্ভূত হত্যার সুষ্ঠু বিচার হবে।”

তিনি স্থানীয়দের ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

উঠান বৈঠকটি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে এবং সদর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাহের ও উপজেলা ছাত্রদলের নেতাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা বিএনপি ও যুবদলের নেতারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com