1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩ ঢাকার বিদ্যুৎ যাবে গ্রামে, ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর উখিয়ায় একাধিক মামলার পলাতক আসামি টিটু পুলিশের জালে সাধারণ মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সংসদকেও এই লোডশেডিংয়ের আওতায় রাখা উচিত ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল উখিয়ায় অবৈধভাবে পাহাড় কর্তন ও বালু উত্তোলন: ৩ লাখ টাকা জরিমানা ইয়াবা নিতে ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার আসতেন’ ফ‍্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল টেকনাফের হ্নীলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলে পল্লীতে এমপি শাহজাহান চৌধুরীর সহায়তা কক্সবাজারে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হত না: সেনাপ্রধান

উখিয়ায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ২:৫৪ পিএম

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে উখিয়া উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। তিনি বলেন, “কন্যা শিশুর নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা সমাজের সকলের দায়িত্ব। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তাই শিশুদের সুন্দরভাবে গড়ে তুলতে সবার আন্তরিক প্রচেষ্টা ও সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম। তিনি বলেন, “কন্যা শিশুরা এখন দেশের উন্নয়ন ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com