1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবাসহ আটক ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ৩:০৮ পিএম

কক্সবাজারের রামু উপজেলার আওতাধীন রেজুখাল চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ২ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টা ৫৫ মিনিটে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

 

বিজিবি সূত্রে জানা গেছে, রেজুখাল চেকপোস্টের নিয়মিত তল্লাশি দলের সদস্যরা ডগ হিরোর বিশেষ দক্ষতায় সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি ইজিবাইক তল্লাশি চালান। এ সময় ইজিবাইকের বডির নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

 

ঘটনাস্থল থেকে মাদকসহ ইজিবাইক চালক আব্দুল খালেক (২৮)কে আটক করা হয়। আব্দুল খালেক উখিয়ার ফলিয়াপাড়ার মো. আমিনের পুত্র।

 

অভিযানে ব্যবহৃত ইজিবাইক এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

 

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” আটক আসামিকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য বজায় রেখে আসছে। এসব অভিযানের ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com