1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় বিজিবির সীমান্ত তল্লাশিতে ৫০,০০০ পিস ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১০/২০২৫ ১০:২২ এএম

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৬ হতে আনুমানিক ৪০০ গজ পশ্চিম-দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে, যা বিওপি থেকে আনুমানিক ২ কিঃমিঃ দক্ষিণে রহমতের বিল নামক স্থানে অবস্থান করছিল।

সোমবার রাতে আনুমানিক ২২.৩০ ঘটিকায় মায়ানমার থেকে এক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তল্লাশির জন্য নিকট অগ্রসর হন। চোরাকারবারী দ্রুত দৌড়ে খালে ঝাঁপিয়ে সাঁতরিয়ে মায়ানমারের দিকে চলে যায়। পরে উক্ত স্থানে তল্লাশি করে একটি রঙ্গিন লুঙ্গি দ্বারা মোড়ানো খাকী রঙের প্যাকেটের ভেতর নীল রঙের বায়ুরোধী ০৩ কাট (৩০,০০০ পিস) ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে টহল দল পুনরায় ওই এলাকায় ওৎ পেতে থাকে। আনুমানিক ২২.৪৫ ঘটিকায় আরও একজনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি ধাওয়া করে। চোরাকারবারী দ্রুত খালে ঝাঁপিয়ে মায়ানমারের দিকে চলে গেলে তল্লাশিতে লাল রঙের গামছা দ্বারা মোড়ানো খাকী রঙের প্যাকেটের ভেতর নীল রঙের বায়ুরোধী ০২ কাট (২০,০০০ পিস) ইয়াবা উদ্ধার করা হয়।

মোট উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ দাঁড়িয়েছে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট। ওই এলাকায় পলায়নরত চোরাকারবারীদের গ্রেফতার করতে চিরুনি অভিযান পরিচালনা করা হলেও, তারা মায়ানমারের অভ্যন্তরে চলে যাওয়ায় ধরা যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা বর্তমানে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com