1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই : কর্নেল অলি আহমদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ৬:২৭ পিএম

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ও আওয়ামী লীগ ২০২৪ সালে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে।’

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কর্নেল অলি বলেন, ‘জুলাই সনদে যে বক্তব্যগুলো আছে, তা এখনই বাস্তবায়ন সম্ভব নয়। আগামী দিনে যে সংসদ আসবে, যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, তাদেরই এই সনদ বাস্তবায়ন করতে হবে। সেই লক্ষ্যেই আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছি এবং আপনাদের কাছে এসেছি। ভালো ও যোগ্য লোকদের সংসদে পাঠাতে পারলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায়বিচার পাবে।’

তিনি বলেন, ‘দেশে যারা ভারতের দালালি করছে এবং ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে, তাদের বিচার একদিন এই বাংলার মাটিতেই হবে।এখন আর মার্কা দেখে ভোট নয়, এখন ভোট দিতে হবে যোগ্যতা দেখে। আমাদের মার্কা ছাতা। দেশের উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের পাশে থাকুন।’

তিনি আরো বলেন, ‘আপনাদের সন্তান বিল্লাল মিয়াজি এই আসনে আমাদের প্রার্থী। তিনি অত্যন্ত সৎ ও ভালো মানুষ, তার পাশে থাকুন। বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচনের বিষয়ে আমাদের আলোচনা চলছে। এই আসনটি বিল্লাল মিয়াজিকে দেওয়ার বিষয়ে আমরা তারেক রহমানের সঙ্গে কথা বলব।’

সমাবেশের এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘এ দেশের ছাত্র-জনতার আন্দোলনে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত পালিয়ে যেতে বাধ্য করেছি। আমাদের জীবদ্দশায় এই স্বৈরাচারিণী ও তার দল আর কোনো দিনই দেশে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না।’
তিনি আরো বলেন, ‘ভারত আমাদের ৪১টি নদীর প্রবাহ রোধ করে রেখেছে। আগামী জাতীয় নির্বাচনে জোটগতভাবে ক্ষমতায় এলে আমরা ভারতের কাছ থেকে আমাদের পানির ন্যায্য অধিকার আদায় করব, ইনশাআল্লাহ। যারা পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, তাদের মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করা হবে।’

মতলব উত্তর উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধানে সভাপতিত্বে ও উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. মহিবউল্ল্যা খোকনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল, চাঁদপুর-২ আসনের বিএনপি জোটের মনোনয়নপ্রত্যাশী ও এলডিপির যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় মহিলা এলডিপির সভাপতি অধ্যাপক কারিমা খাতুন, কেন্দ্রীয় এলডিপির আইন বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম মিলু, কেন্দ্রীয় গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, কেন্দ্রীয় গণতান্ত্রিক শ্রমিক দলের এস এল আল মামুন, কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্রদলের কাজী কামরুল ইসলাম এবং ইসলামাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি ফয়েজ সরকারসহ প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com