1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় নিখোঁজ কলেজ ছাত্র রিয়াদের সন্ধান মিলেনি সাত দিনেও, উৎকণ্ঠায় পরিবার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/১০/২০২৫ ১১:০৬ এএম

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ হয়ে যাওয়া কলেজ ছাত্র সোহরাব হোসেন রিয়াদ-এর সন্ধান সাত দিন পেরিয়ে গেলেও এখনো পাওয়া যায়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছেলের কোনো খোঁজ না মেলায় প্রবাসী পিতা-মাতা ও পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠা ও আতঙ্কে দিন পার করছেন।

জানা গেছে, উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাতাবাড়ি গ্রামের প্রবাসী আব্দুল আলম (দুলাল) এর পুত্র সোহরাব হোসেন রিয়াদ, লামা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

গত ১২ অক্টোবর সকালে মরিচ্যা বাজার স্টেশনে ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ হন রিয়াদ। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।

রিয়াদের মা জাহানারা বেগম জানান, “সম্ভাব্য সব জায়গায় ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। সাত দিন ধরে আমরা নিদ্রাহীন রাত কাটাচ্ছি। ছেলেকে কোথায়, কেমন আছে কিছুই জানি না।”

পরিবারের অভিযোগ, ব্যাংক থেকে টাকা তোলার পরপরই রিয়াদকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং কোনোভাবে যোগাযোগও সম্ভব হচ্ছে না।

প্রবাসী পিতা আব্দুল আলম দুলাল, বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি মুঠোফোনে বলেন, “আমাদের একমাত্র ছেলেকে কোথাও আটকিয়ে রাখা হয়েছে বলে মনে হচ্ছে। যে কোনো মূল্যে আমি আমার ছেলেকে ফেরত পেতে চাই। তাকে উদ্ধারে পুলিশ, র‌্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ চাই।”

এ ঘটনায় নিখোঁজ রিয়াদের মা উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির নম্বর ৯৪৯, তারিখ ১৮/১০/২০২৫ ইং।

নিখোঁজ ছাত্র রিয়াদ-এর কোনো সন্ধান পেলে 01763-618190 নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ জানানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com