1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, সুইটিকে চেনেই না নজরুলের পরিবার নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা করলেন ছেলে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’ কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১০/২০২৫ ১২:৪১ পিএম

ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়। এটি দেশের ২৪ থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সক্রিয় থাকবে।

সোমবার (২০ অক্টোবর) সকালে আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি এই বৃষ্টিবলয়ের নাম দিয়েছে আঁখি।

সকালে এক ফেসবুক বার্তায় সংস্থাটি জানায়, ধেয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি। এটি একটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়। এটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। মানে এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে।

আঁখি একটি ক্রান্তীয় বৃষ্টিবলয় ও শক্তিশালী বৃষ্টিবলয়, যা দেশের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘটতে পারে। এর সম্ভাব্য সময়সূচি ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত। সবাইকে সতর্ক থাকতে এ বার্তায় বলা হয়।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দুপুরের মধ্যে দেশের ৬ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা পূর্বাভাসে বলা হয়—বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com