1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’

চট্টগ্রামে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১০/২০২৫ ১০:০৮ এএম

চট্টগ্রামে বাঁশখালী থানার একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার বাঁশখালী থানার ২টি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ শামসুল আলমকে নগরীর চান্দগাঁও বোর্ড স্কুল সামনে রুবেলের কলোনি থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গ্রেফতার মোঃ সামশুল আলম (৫০) বাঁশখালীর পশ্চিম ডোমরা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, শামসুল আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। যার মধ্যে ৯টি ডাকাতি, ৩টি অস্ত্র ও ১টি হত্যা মামলা রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com