1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক

দেশের উন্নয়নে বিএনপির ভূমিকা সর্বাধিক: শাহজাহান চৌধুরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ৮:০৮ এএম

বিএনপি সরকারই দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাঁর আদর্শ ও নীতিতেই বিএনপি গঠিত হয়েছে, যা এখনও মানুষের হৃদয়ে অম্লান।’

তিনি শাহপরীর দ্বীপকে আলাদা ইউনিয়ন ঘোষণা এবং সীমান্ত এলাকার তরুণদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

খালেদা জিয়ার শাসনামলে নারীর শিক্ষায় অগ্রগতির কথা তুলে ধরে শাহজাহান চৌধুরী বলেন, ‘মেয়েদের জন্য অষ্টম শ্রেণি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা খরচে পড়াশোনার সুযোগ বিএনপি সরকারই দিয়েছে।’

আসন্ন নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ইসমাইল। উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com