1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে বিএনপি নেতার সহযোগিতায় গণ-সুন্নতে খতনা ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে

কক্সবাজার সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ৯:৫৯ এএম

কক্সবাজার সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে কলেজ মাঠে ম্যানেজমেন্ট ক্লাবের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী।

ব্যবস্থাপনা বি়ভাগের বিভাগীয় প্রধান সালাহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ উল্লাহ,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিউলি সরকার, জান্নাতুন নাঈম, জান্নাতুর নুর এবং খণ্ডকালীন শিক্ষক তানজিদুস সোবাহানসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করবে। তাই এতো সুন্দর আয়োজনের জন্য ব্যবস্থাপনা বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৪র্থ বর্ষ একাদশ ৩য় বর্ষকে ১–০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে নতুন ভর্তিকৃত ১ম বর্ষ একাদশ ১ম বর্ষ পরীক্ষার্থীদের ৩–২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে জানতে চাইলে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সালাহ উদ্দিন বলেন,“শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও দলগত চেতনা গড়ে তুলতেই আমাদের এ আয়োজন। খেলাধুলার মাধ্যমে তারা যেমন আনন্দ পাবে, তেমনি দলগত নেতৃত্বের মূল্যবোধও শিখবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com