1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার

জামায়াতে ইসলামী শুধু ভুল করেনি, তারা যেটা করেছে সেটা গণহত্যা: মাহিন সরকার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ১১:৩৭ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নিঃশর্ত ক্ষমা চাওয়ার বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। তিনি জামায়াতের অতীত কর্মকাণ্ডকে ‘সামান্য ভুল’ নয়, বরং ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে এনসিপি নেতা এই মন্তব্য করেন। তিনি বলেন, “জামায়াতে ইসলামীর দ্বারা এদেশের মানুষ সামান্য কষ্ট পায়নি, কিংবা জামায়াতে ইসলামী শুধু ভুল করেনি— যার জন্য তাদের শর্তহীন ক্ষমা করতে হবে। তারা যেটা করেছে সেটা গণহত্যা।”

ডা. শফিকুর রহমান কর্তৃক ‘অতীতের ভুল’-এর জন্য ক্ষমা চাওয়ার প্রতিক্রিয়ায় মাহিন সরকার প্রশ্ন তোলেন, যদি সেটা সামান্য ভুলই হতো, তবে ২৪ পরবর্তী সংবিধান সংস্কারের সুপারিশে তারা গণহত্যার শাস্তির বিধানের বিরোধিতা করতো না।

এনসিপি নেতা আরও বলেন, বাংলাদেশের জনগণ অবশ্যই গণহত্যাকারী গাদ্দারদের সম্পর্কে সচেতন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com