1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার

সিরাজগঞ্জে শ্রমিক লীগ নেতা ইউসুফ আলী এখন জামায়াতের প্রচার সম্পাদক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ৪:৫৬ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি ইউসুফ আলী এখন হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে যোগ দিয়ে ২নং ওয়ার্ডের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দল পরিবর্তনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, ইউসুফ আলী প্রায় ১৫ বছর ধরে হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তবে গত ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি জামায়াতের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ হন এবং সম্প্রতি জামায়াতে যোগ দেন।

এ বিষয়ে ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলাম, এখন আমি জামায়াতে যুক্ত হয়েছি।”

তিনি আরও বলেন, “দলটির সাংগঠনিক নেতারা পলাতক থাকায় এখনো পদত্যাগপত্র জমা দিতে পারিনি, তবে শিগগিরই দেব।”

হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রাকিবুল ইসলাম সিরাজী বলেন, “ইউসুফ আলী শ্রমিক লীগে ছিলেন কি না, তা নিশ্চিত নই। বিষয়টি আমার সহকারী সেক্রেটারি ভালো জানেন।”

সহকারী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম জানান, “ইউসুফ আলী আগে থেকেই জামায়াত করতেন। বর্তমানে তাকে ইউনিয়ন জামায়াতের ২নং ওয়ার্ডের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।”

রাজনৈতিকভাবে সক্রিয় ইউসুফ আলীর শ্রমিক লীগ থেকে জামায়াতে যোগদানের ঘটনাকে স্থানীয়রা একটি তাৎপর্যপূর্ণ রূপান্তর হিসেবে দেখছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com