1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

ভোটের আশায় আ.লীগ নেতার কবর জিয়ারত করলেন জামায়াত প্রার্থী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ৮:৪৩ এএম

জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করেছেন বলে জানা গেছে। ২২ অক্টোবর আওনা ইউনিয়নে গণসংযোগকালে সাবেক মন্ত্রী ডা. মুরাদ হাসানের পিতার কবর জিয়ারত করেন তিনি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার উপজেলার আওনা ইউনিয়নের পাখিমারা দৌলতপুর এলাকায় জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এ সময় বিতর্কিত সাবেক মন্ত্রী ডা. মুরাদ হাসানের পিতা আ.লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা আ.লীগের সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদারের কবর জিয়ার করেন তিনি। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com