1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

ধানের শীষের পক্ষ নেয়ায় জাপা সাধারণ সম্পাদককে অব্যাহতি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ১১:৩৬ এএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার জাতীয় পার্টির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের বিষয়টি অবহিত করা হয়। এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ অক্টোবর ২০২৫ তারিখে শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মোত্তালেব মোল্লাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তটি জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর নির্দেশক্রমে কার্যকর করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা প্রকাশ্যে বগুড়া-২ শিবগঞ্জ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মীর শাহে আলমের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন। এতে গাত্রদাহ হয় জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর।

এ বিষয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা সভাপতির নির্দেশে নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মোত্তালেব মোল্লাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে অব্যাহতিপ্রাপ্ত সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা আমার দেশকে বলেন, আমাকে অব্যাহতি দেয়ার চিঠি পেয়েছি। এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে আমি ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের পক্ষে কাজ করছি। অব্যাহতি পাওয়ায় এখন আমার কাজের পরিসর আরো বেড়ে গেল, কোনো বাধা রইল না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com