1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

স্বাধীনতার ৫৩ বছরেও ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি: পীর সাহেব চরমোনাই

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ২:৩৭ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশে স্বাধীনতার ৫৩ বছর পরও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি।

বুধবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে প্রধান অতিথি হিসেবে দলটির সদর উপজেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, এই দেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও কোনো সরকারই সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। বরং দেশটি বহুবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের তালিকায় শীর্ষে অবস্থান করেছে।

চরমোনাই পীর আরও বলেন, বিএনপির আমলে দেশ তিনবার এবং আওয়ামী লীগের আমলেও একাধিকবার দুর্নীতিতে প্রথম হয়েছিল। দুর্নীতি ও অবিচারের সংস্কৃতি এখন জাতীয় জীবনের অংশে পরিণত হয়েছে। জাতীয় সনদের ভিত্তিতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং “স্বৈরাচারের দোসর” জাতীয় পার্টি ও ১৪দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানান তিনি।

ইসলামী আন্দোলনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি, যুব আন্দোলনে জেলা সভাপতি সহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

এসময় ইসলামী আন্দোলনের কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের এমপি প্রার্থী এবং সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com