1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে মনোনয়ন নিলেন মহিউদ্দিন সুমন

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ৫:৩১ পিএম

কক্সবাজারের কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনে কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান পরিচালক মহিউদ্দিন সুমন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সহকর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। এ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সংগঠনের আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সদস্যদের কল্যাণে ভূমিকা রাখতে চান বলে জানিয়েছেন প্রার্থী মহিউদ্দিন সুমন।

 

মনোনয়ন সংগ্রহ শেষে প্রতিক্রিয়ায় মহিউদ্দিন সুমন বলেন,“গত তিন বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে সংগঠনের নানা দিক ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে। আমি চাই, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমবায়ের আর্থিক কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে। সদস্যদের বিশ্বাস ও আস্থার জায়গা থেকে সমবায়ের সেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই আমার লক্ষ্য।” তিনি আরও বলেন,“সমবায়ের প্রতিটি সদস্য এই সংগঠনের অংশীদার। আমি চাই, সবাইকে সঙ্গে নিয়ে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে কোর্টবাজারের ব্যবসায়িক পরিবেশকে আরও গতিশীল করে তুলতে।” মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন সমিতির বিভিন্ন স্তরের ব্যবসায়ী, সদস্য ও শুভানুধ্যায়ীরা। তারা মহিউদ্দিন সুমনের প্রার্থীতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং তাকে অভিনন্দন জানান।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com