1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

ফেব্রুয়ারিতে নির্বাচন, এসএসসি-এইচএসসি পেছানোর ইঙ্গিত দিল নির্বাচন কমিশন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ৬:৪১ পিএম

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সময় যেন এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচির সঙ্গে না মিলে যায় সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এমন ইঙ্গিতই দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে কমিশন ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি নিচ্ছে।

তথ্যমতে, সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মধ্যে হত। যদিও কোভিড-১৯ এর পর থেকে সেই সূচিতে পরিবর্তন এসেছে। চলতি বছর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এপ্রিলে। মূলত সেই বিষয়টি যেন এগিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের সঙ্গে সাংঘর্ষিক করা না হয়, ইসি সচিব এমন ইঙ্গিত দিয়েছেন বলে ধারনা করা হচ্ছে।

জানা যায়, বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে চারজন নির্বাচন কমিশনারসহ স্বরাষ্ট্র, জনপ্রশাসন, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচন-সম্পর্কিত অবকাঠামো উন্নয়ন, ভোটকেন্দ্রের লজিস্টিকস, আইনশৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্য সহায়তা এবং বাজেট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সচিব আরও বলেন, ভোটকেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নানা বাস্তব সমস্যা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরে আনা হয়েছে। কেন্দ্রগুলোর প্রবেশগম্যতা নিশ্চিত করতে এবং সেখানে যাওয়ার রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে আবহাওয়া অনুকূল থাকলেও আগেভাগেই এসব প্রস্তুতি সম্পন্ন করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com