1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলারসহ ৯১ বাংলাদেশি কুতুবদিয়ার জেলেকে ফেরত দিলো ভারত রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার তৈরীর প্রস্তাব। টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ ভুক্তভোগী উদ্ধার, আটক ৯ পাচারকারী আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার

উখিয়ায় ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদে দুই স্কুলছাত্র আহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ৯:৫৭ এএম

উখিয়ায় স্কুলছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই স্কুলছাত্রকে দেশীয় অস্ত্র দিয়ে আহত করেছে একদল বখাটে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল তিনটার দিকে মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় কয়েকজন বখাটে ওই বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। বিষয়টি জানতে পেরে ছাত্রীদের অনুরোধে দশম শ্রেণির ছাত্র সাইফুল হাসান ও মো. ইব্রাহীমসহ কয়েকজন ছাত্র প্রতিবাদ জানায়।

এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা হাতুড়ি ও রড নিয়ে বিদ্যালয়ের গেটে হামলা চালায়। এতে সাইফুল হাসান ও মো. ইব্রাহীম গুরুতর আহত হয়।

হামলাকারীরা হলো— আব্দুর রহিমের ছেলে জসিম উদ্দিন, আক্তার কামাল, আতাউল্লাহ ও আমানউল্লাহসহ আরও কয়েকজন স্থানীয় যুবক।

মাদারবনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্থানীয় বখাটেরা হামলা চালিয়েছে। আহত দুই শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং শঙ্কামুক্ত।”

তিনি আরও বলেন, “আমরা বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। অনেক অভিভাবক সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com