1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

‘সাকিবের মতো চোর-চোট্টা, ডাকাত ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না’: প্রেস সচিব

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ১০:৩৯ এএম

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবের নামে পাশে বেশ কয়েকটি মামলা রয়েছে।

সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাকিবকে নিয়ে মন্তব্য করে বলেছেন, তার মতো ‘অপরাধী’ ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না। গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

আসিফ বলেন, ‘সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার। ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু। সেটার জন্য কোর্ট, সমাজ আছে। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে একটা সাকিব পাবো কি না, আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।’

আসিফের এমন মন্তব্য নজরে আসে প্রেস সচিব শফিকুল আলমেরও। প্রেস সচিব তার ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার দিয়ে লিখেছেন, ‘কথা সত্য। আগামী ১০০ বছরেও এই রকম খুনি-পূজারী, চোর চোট্টা ও স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com