1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারির দাবি হাসনাতের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ৫:৫৬ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারির দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার দুপুরে পিরোজপুরে সংগঠনটির জেলার নেতাদের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে। তবে এর আগেই গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারি করতে হবে এবং সেটা আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি নয় বরং প্রধান উপদেষ্টাকে এ আদেশ জারি করতে হবে।

হাসনাত আরও বলেন, যারা মৌলিক সংস্কারের পক্ষে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাঁ এবং যার মৌলিক সংস্কার চাচ্ছে না তারা না প্রচারণা চালাচ্ছে। তবে এ দুইয়ের মধ্যে এনসিপি সরাসরি গণভোটের আদেশ চাচ্ছে।

বিএনপি ও জামায়াতের সঙ্গে দূরত্ব সৃষ্টির বিষয়ে হাসনাত বলেন, যারাই সংস্কারের বিপক্ষে অবস্থান নেবে, তাদের সঙ্গেই এনপিসপির দূরত্ব তৈরি হবে। এছাড়া এনসিপি কোনো জোটে যাবে কিনা এটা সময়ই নির্ধারণ করবে।

আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে হাসনাত বলেন, আওয়ামী লীগ না থাকার কারণেই রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসে আলোচনা করতে পারছে। আওয়ামী লীগের পুনর্বাসন কিংবা আওয়ামী লীগের সঙ্গে কোনোপ্রকার সমঝোতা এনসিপির কাছে অবাঞ্চিত।

তিনি আরও বলেন, বিএনপি এবং জামায়াত আওয়ামী লীগের সঙ্গে যে সখ্যতা গড়ার চেষ্টা করছে তা অত্যন্ত দু:খজনক এবং তাদের ব্যাকডোর সমঝোতার বিষয়টি দিন দিন স্পষ্ট হচ্ছে। আর এ কারণে তাদের জনগণ ভোট দেবে কিনা, এটা এদেশের জনগণ নির্ধারণ করবে।

প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের কোনো নীতিমালা নেই বলে উল্লেখ করে হাসনাত বলেন, রাষ্ট্রীয় এ সংস্থাটির যখন যে প্রতীক মনে হয়, সেই প্রতীক অন্তর্ভুক্ত করে। তাই নির্বাচন কমিশনকে স্পষ্ট নীতিমালা প্রনয়নের দাবি জানান তিনি।

এনসিপির পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় আরও বক্তব্য রাখেন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com