1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে নির্বাচনের আগে গণভোটের কথা বলছে: নুর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১১/২০২৫ ৮:৩৩ এএম

জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হবে। জুলাই সনদের আলোকেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, সরকার চাইলে জানুয়ারিতেই নির্বাচন আয়োজন করতে পারে। জুলাই সনদ ও বাস্তবায়নের বিষয়ে দলগুলো একমত হয়েছে। কিন্তু নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে বলছে নির্বাচনের আগে গণভোট।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাসদের সঙ্গে গণঅধিকার পরিষদের মিল রয়েছে উল্লেখ করে নুর বলেন, তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ করে জাসদের জন্ম হয়েছিল। তরুণ ও প্রবীণদের দলে টানতে তারা সক্ষম হয়েছিল। কিন্তু পরবর্তীতে রাষ্ট্রে দমন-পীড়নে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যায়। তেমনি গণঅধিকার আওয়ামী লীগের শাসনের দমন-পীড়নের শিকার হয়েছিল।

তিনি আরও বলেন, রাজনীতিতে কথার বাকযুদ্ধ, মেধার যুদ্ধের পাশাপশি বড় ক্ষেত্র সাইবার যুদ্ধ জায়গা। এখানে বিভিন্নভাবে ভুল ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। আমাদেরকে নিয়ে প্রচার করা হচ্ছে- সংস্কার চাইনা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com