1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু

মাদকের বিনিময়ে মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ১১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১১/২০২৫ ২:০৮ এএম

মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারের সময় ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের পতেঙ্গা আউটপোস্টের সদস্যরা এ অভিযান চালান।

শনিবার (১ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্য সিমেন্টের বিনিময়ে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার থেকে দেশে আনার পরিকল্পনা করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১,৫০০ বস্তা সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত দুটি বোট এবং ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট ও বোট সদরঘাট নৌ থানায় এবং আটককৃত পাচারকারীদের কর্ণফুলী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, ‘চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com