1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, পিটুনির পর কারাগারে ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ টেকনাফে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী পলাতক কুতুপালং লম্বাশিয়ায় সশস্ত্র রোহিঙ্গা হামলায়, আহত ৩ বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা

মহেশখালীতে একনলা বন্দুকসহ একাধিক হত্যা মামলার আসামী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১১/২০২৫ ১০:৫২ এএম

কক্সবাজারের মহেশখালীতে থানা পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ একাধিক হত্যা মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর (শনিবার) বিকাল ৪টা ৫০ মিনিটে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার একটি টিম অভিযান চালায়। অভিযানটি পরিচালিত হয় কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকার বদীউল আলম প্রঃ বদু’র পানের বরজের ভিতরে।

অভিযানে মো. খোকন (৪০) নামের এক আসামীকে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে পুলিশ একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করে, যার কাঠের বাটসহ দৈর্ঘ্য ২১.০২ ইঞ্চি এবং এতে ট্রিগার ও ফায়ারিং পিন সচল অবস্থায় ছিল।

অভিযানের সময় তার সহযোগী নজির আহমদ (৩৫) পালিয়ে যায়। পলাতক নজির আহমদের পিতা মৃত মনসুর আলম প্রঃ রসু, মাতা সেকুয়ারা বেগম এবং তার বাড়ি সামিরাঘোনা, ৭নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি, মহেশখালী বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মো. খোকনের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা রয়েছে। অপরদিকে পলাতক নজির আহমদের বিরুদ্ধে দুইটি হত্যা ও দুইটি অস্ত্রসহ একাধিক মামলা আদালতে চলমান রয়েছে।

এ ঘটনায় মহেশখালী থানায় মামলা নং: ০৩, তারিখ: ০২ নভেম্বর ২০২৫, জিআর নং: ৩৩৯, ধারা: 19A The Arms Act, 1878 অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com