1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

সুশাসনের জন্য সৎ-যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে: মাসুদ সাঈদী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ৭:১৮ এএম

পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘সুশাসন পেতে হলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

রোববার (২ নভেম্বর) সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নম্বর মালিখালি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন ফকিরের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎তিনি বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর থেকে গত চুয়ান্ন বছরে যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, তারা শাসনের নামে অপশাসন করেছেন, উন্নয়নের নামে দুর্নীতি করেছেন এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন।’
‎‎
‎মাসুদ সাঈদী বলেন, ‘সুশাসন কোনো বিলাসিতা নয়; এটি একটি জাতির অগ্রগতির মূলভিত্তি। কিন্তু দুঃখজনকভাবে, আমাদের প্রিয় মাতৃভূমি জন্মলগ্ন থেকে সুশাসনের অভাবে ভুগছে। ব্রিটিশ শাসনামল থেকে আমাদের সুশাসনের নামে শোষণ ও প্রতারণা করা হয়েছে। স্বাধীনতার এত বছর পরও আমরা প্রকৃত অর্থে স্বাধীন হতে পারিনি। কারণ আমরা যাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি, তারা জনগণের সেবা না করে নিজেদের স্বার্থসিদ্ধির রাজনীতি করেছে।’

‎তিনি বলেন, ‘সুশাসনের মূল ভিত্তি হলো ন্যায়, জবাবদিহিতা ও সততা। যদি নেতৃত্ব সৎ না হয়, প্রশাসন কখনও দুর্নীতিমুক্ত হতে পারে না; যদি নেতৃত্ব দেশপ্রেমিক না হয়, জাতি কখনও আত্মমর্যাদার আসনে পৌঁছাতে পারে না। তাই এখনই সময় আমাদের এমন নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে, যারা সুশাসনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।’

মতবিনিময় ‎সভায় জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মো. জহিরুল হক, ‎নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ‎বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের পিরোজপুর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, ‎যুব বিভাগের উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির নাজিরপুর উপজেলা সভাপতি মো. আবু হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com