1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

এনসিপির দপ্তর সেল থেকে সরে দাঁড়াচ্ছেন সিফাত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ৯:৫৮ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত দলটির দপ্তর সেলের প্রধান পদ থেকে সরে দাঁড়াতে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দলের ‘যুগ্ম সদস্যসচিব’ কিংবা ‘সদস্য’ পদে থাকা নিয়ে তার কোনো আপত্তি নেই। দলটির বিশ্বস্ত এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন সিফাত। তার দেওয়া পত্রটি সংশ্লিষ্টদের বিবেচনাধীন রয়েছে।

সিফাতের পদত্যাগপত্রের একটি কপি দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। সেখানে সিফাত উল্লেখ করেন, প্রতিষ্ঠালগ্ন থেকে আমি আন্তরিকতার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে আসছি। পাশাপাশি জাতীয় নাগরিক কমিটিতে সহ-মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছি। তবে সাম্প্রতিক সময়ে আমার উপলব্ধি হয়েছে যে, পার্টিকে প্রাতিষ্ঠানিকভাবে যথাযথভাবে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আমি প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছি না। যার বহুবিধ সাংগঠনিক কারণ বিদ্যমান এবং যা আপনাদের নিকট সময়ে সময়ে উপস্থাপিত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, নিজস্ব সীমাবদ্ধতা ও সাংগঠনিক অসহযোগিতার প্রেক্ষিতে আমি স্বেচ্ছায় দপ্তর সেলের প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। তবে পার্টির একজন ‘যুগ্ম সদস্যসচিব’ কিংবা ‘সাধারণ সদস্য’ হিসেবে পার্টির যেকোনো কার্যক্রমে সর্বদা সম্পৃক্ত থাকতে আগ্রহী থাকবো।

বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে কল দিলে তিনি এ ব্যাপারে জানেন না বলে জানান। এরপর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবকং সদস্য সচিব আখতার হোসেনকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com