1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে

বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহ’কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ১০:৩০ এএম

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান তাকে এরশাদ উল্লাহকে ঢাকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এরশাদ উল্লাহ ভাই পেটের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। এখন তিনি শঙ্কামুক্ত। তবে পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনরা আলোচনা করে উন্নত চিকিৎসার জন্য উনাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চালিতাতলীতে গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। চালিতাতলী পূর্ব মসজিদের কাছে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে নিকটস্থ এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এরশাদ উল্লাহ গণসংযোগের জন্য সেদিন চালিতাতলী এলাকায় গিয়েছিলেন। ওই দিন গুলিতে নিহত হন সরোয়ার হোসেন বাবলা, যিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী

একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ইরফানুল হক শান্ত নামে আরও একজন যিনি নগরীর ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। গুলিবিদ্ধ আমিনুল হক ও মর্তুজা হকও বিএনপির রাজনীতিতে জড়িত।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com