1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

কক্সবাজারের চারটি আসনেই জামায়াত প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছে: কেন্দ্রীয় নেতা শাহজাহান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ৪:২৯ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, উখিয়া-টেকনাফ আসনে জামায়াত ইনশাআল্লাহ জয়ী হবে। শুধু এই আসন নয়, কক্সবাজারের চারটি আসনেই জামায়াত প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছে। জনগণ এখন একটি সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চায়—উখিয়া-টেকনাফবাসীর সেই প্রত্যাশা পূরণে সব প্রার্থীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, “শক্তির রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি আজকের তরুণ প্রজন্ম প্রত্যাখ্যান করেছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। জামায়াত সেই নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নের রাজনীতি করছে। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে বিজয়ী প্রার্থীকে পরাজিত প্রার্থী হাসিমুখে অভিনন্দন জানাবেন—কোনও ভাঙচুর, সহিংসতা বা প্রতিশোধ নয়। রাজনীতিতে শক্তির নয়, মেধা, বিনয় ও সেবার প্রতিযোগিতা হবে—এটাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “উখিয়া-টেকনাফকে আমরা সেই মডেল রাজনীতির এলাকা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে জনগণ আদর্শ ও সততার ভিত্তিতে নেতৃত্ব বেছে নেবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির ও উখিয়া-টেকনাফ আসনের মনোনীত প্রার্থী মাওলানা নুর আহমদ আনোয়ারি, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম এবং উপজেলা জামায়াতের সাবেক আমির মোহাম্মদ শাহজাহান।

সভায় আরও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হকসহ বিভিন্ন ওয়ার্ড ও শাখা সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মাওলানা আবুল ফজল বলেন, “দীর্ঘ ১৫ বছর পর উখিয়ায় জামায়াতের নতুন অফিস উদ্বোধন করতে পেরে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদী আমলে এই অফিস চালু রাখা সম্ভব হয়নি। এখন থেকে এই অফিস হবে কোরআন-হাদিসের আলোচনার কেন্দ্র, নৈতিকতা ও চরিত্র গঠনের প্রশিক্ষণ কেন্দ্র।”

উদ্বোধনী এই অনুষ্ঠানকে ঘিরে উখিয়ার জামায়াত নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রত্যাশা দেখা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com