1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

সাগরে নিখোঁজের তিনদিন পর কুতুবদিয়ায় মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৫ ২:৪৫ পিএম

কুতুবদিয়ায় সাগরে নিখোঁজ হওয়া জেলে আনিছুর রহমানের (২০) মরদেহ তিনদিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ এলাকায় সমুদ্রে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়।

নিহত আনিছুর রহমান কৈয়ারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলভী পাড়ার মো: কবির আহমেদের ছেলে। জানা গেছে, সে রোববার সকালে মাছ ধরতে গিয়ে ফিশিং বোট থেকে পড়ে নিখোঁজ হয়। বোটের মালিক একাধিক বোট দিয়ে খোঁজ করলেও তাকে খুঁজে পাননি। পরে স্থানীয়রা ভাসমান মরদেহ দেখে পুলিশকে খবর দেয় এবং পুলিশ লাশ উদ্ধার করে।

কুতুবদিয়া থানার ওসি মো: আরমান হোসেন জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার আসরের নামাজের পর কৈয়ারবিল বায়তুশ শরফ জামে মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে তাকে বায়তুশ শরফ কবরস্থানে দাফন করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com