1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় ১৯ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারী গ্রেপ্তার

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ১২/১১/২০২৫ ৩:৫৯ পিএম

উখিয়া ৬৪ বিজিবির হাতে ১৯ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারী আটক হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে নজির আহমদ (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি টেকনাফের শীলবানিয়া পাড়ার মৃত ফয়েজ আহমদের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী থেকে টেকনাফগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজির পিছনে রাখা সাদা প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন রঙের টেপে মোড়ানো ৬টি পোটলায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক নজির আহমদ জানান, গাঁজাগুলো টেকনাফে পৌঁছে দিলে তাকে ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “মাদক সরবরাহকারী ও জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও আসামিকে টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com