1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

বিএনপি-জামায়াতের বিভেদের কারণে আ. লীগ ফেরার সুযোগ পাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ৮:৫৩ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দুই দল নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টির কারণে আওয়ামী লীগ ফেরার সুযোগ পাচ্ছে। একদিকে জামায়াতের ভাইয়েরা অন্যদিকে বিএনপির ভাইয়েরা। একজন আজকে কর্মসূচি দেয় আরেকজন কালকে কর্মসূচি দেয়।

তিনি বলেন, আমরা সংস্কার করতে না পারলে শেখ হাসিনার শাসনতান্ত্রিক কাঠামো বারবার ফিরে আসার চেষ্টা করবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কৃষক উইংয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা আমাদের জীবনকে কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না। কোনো পরিবারের কাছে জীবন বর্গা দিয়ে আমরা দাস হতে চাই না।

তিনি বলেন, গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। এজন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাবো এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাবো নির্বাচন কমিশনকে শক্তিশালী করেন। নির্বাচন কমিশনকে শক্তিশালী না করে গণভোট এবং জাতীয় নির্বাচনে একদিনে দিলে এটি হুমকির মুখে পড়বে।

তিনি আরও বলেন, সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। গণঅভ্যুত্থানের শক্তিকে অনেকে মব বলার প্রচেষ্টা চালিয়েছিল। গত এক বছরে গণঅভ্যুত্থানের শক্তি এখন স্তিমিত হয়ে যায়নি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই সরকারের নৈতিক ভিত্তি ছিল গণঅভ্যুত্থান এবং বিপ্লব। সরকারের উচিত ছিল জনগণের সামনে শপথ পাঠ করার। সরকার সেই জায়গায় ভুল করেছিল। এখন কথা হলো, জুলাই সনদকে আইনি ভিত্তি কে দেবেন। নৈতিকতার জায়গা থেকে ড. মুহাম্মদ ইউনূস দেবেন।

তিনি বলেন, আওয়ামী লীগ অনলাইন থেকে বিভিন্ন জায়গায় ভীতি ছড়িয়েছে। গত ১৫ বছরের তাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি ছিল সেই টাকা ছড়িয়ে তারা ককটেল নিক্ষেপ করেছে, বাসে আগুন ধরিয়েছে। আওয়ামী লীগের যাদের ব্যবসা ছিল তারা গত ১৫ বছরে যে টাকা কামিয়েছে সে টাকা দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর ঘোষিত হবে- এটা বাংলাদেশের বিচার বিভাগের জন্য নতুন একটি মাইলফলক।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com