1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

রামুতে টমটম চালক সোহেল হত্যা: প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ২:২৪ পিএম

রামু উল্টাখালীর আলোচিত টমটম চালক সোহেল হত্যা মামলার প্রধান আসামি জসিম উদ্দিনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানঘর ইউনিয়নের ফকিরখিল কুমারপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক।

ঘটনার সূত্রপাত ২ আগস্ট। প্রতিদিনের মতো টমটম নিয়ে বাড়ি থেকে বের হয় সোহেল। কিন্তু বাড়িতে না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরদিন ৩ আগস্ট রামু রশিদনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের বাড়ির পূর্ব পাশের নালায় তার মরদেহ উদ্ধার করা হয়। টমটম ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সোহেলকে হত্যা করা হয়েছে বলে পরিবার অভিযোগ জানায়। এ ঘটনায় ৪ আগস্ট রামু থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত মো. জসিম উদ্দিন (২৫) রশিদনগর ইউনিয়নের ধলিরছড়ার মুড়া পাড়ার মৃত আব্বাস উদ্দিনের ছেলে এবং এ মামলার ১ নম্বর আসামি। তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে র‍্যাব মামলার ২ নম্বর আসামি মনসুর আলম ওরফে ধলাইয়াকে রামুর ঈদগড় এলাকা থেকে এবং তদন্তে প্রাপ্ত আরেক সহযোগী আসামি ইব্রাহিমকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com