1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রোহিঙ্গা সন্ত্রাসী নবীর হাতে থানা লুটের ১৭ পিস্তল উখিয়া – কক্সবাজারে ঘাঁটি গেড়েছিল ৩০০ চীনা নাগরিক আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা ৩৪ নেতা-কর্মীর, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’ রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম বিজিবির ৪টি পৃথক অভিযান : ২ লাখ ৯৪ হাজার ইয়াবাসহ আটক ২ ৮ মা’ম’লার আ’সা’মী শহরের শীর্ষ ছি’ন’তা’ইকা’রী বাবু আটক

কুতুপালং ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা যুবকের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ১:১৮ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে দেলোয়ার হোসেন (এমারসি–৫৩৫৪১) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে ক্যাম্পের ই-ব্লক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরএসও কমান্ডার মোহাম্মদ শফিকের নেতৃত্বে ৮ থেকে ১০ জন সশস্ত্র সদস্য মুন্না গ্রুপের সদস্য দেলোয়ার হোসেনের ওপর হামলা চালায়। এসময় দেলোয়ারের ডান উরুতে দুটি গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হলে—হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার মুহূর্তে গুলির শব্দ শুনে কুতুপালং পুলিশ ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মৃত দেলোয়ার হোসেনের বাড়ি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকে। তার পিতা বশির আহম্মদ। তিনি মুন্না গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা যায়।
এ ঘটনায় জড়িত আরএসও সদস্য শফিক, নুর মোহাম্মদ, আজিজসহ আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com