1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়া উপজেলা বিএনপির ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর কক্সবাজারে হেরোইন-আইসসহ আন্তঃজেলা মাদকচক্রের হোতা গ্রেপ্তার মহানগর থেকে বাইরে পাঠানো হবে অটোরিকশা: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে সিএনজির আসনের নিচে লুকানো ৮ হাজার ইয়াবাসহ আটক ১ ঈদগাঁওয়ে ৮০০ টাকার পাওনা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ১,৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০ ৩৮ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক কক্সবাজার আলীর জাহালে আটক রোহিঙ্গাদের ভুলে গেলে সংকট আরও গভীর হবে: ইউএনএইচসিআর

শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণায় জামায়াতের শোকরানা নামাজ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ২:৩২ পিএম

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে গাইবান্ধার পলাশবাড়ীতে শোকরানা নামাজ আদায় ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পরপরই পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে দুই রাকাত শোকরানা নামাজ আদায় করেন জামায়াতের নেতাকর্মীরা।

 

নামাজে ইমামতি করেন পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. খায়রুল ইসলাম চান।

নামাজ শেষে নেতাকর্মীরা পরস্পরকে মিষ্টিমুখ করান এবং সাধারণ মানুষের মুখেও মিষ্টি তুলে দেন।

রায়ের প্রতিক্রিয়ায় জামায়াত নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনার নির্দেশে সারাদেশে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তার সর্বোচ্চ সাজার রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এসময় দ্রুত এ রায় কার্যকর করতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনারও দাবি জানান তারা।

 

পলাশবাড়ী পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম মিলন বলেন, ‌‘গণহত্যাকারী হাসিনা ভারতে পালিয়ে থেকে দেশ নিয়ে যড়ষন্ত্র করছেন। তিনি বিদেশে থেকে পলাতক নেতাকর্মীদের দেশে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার নির্দেশ দিচ্ছেন। দ্রুততম সময়ের মধ্যে হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকেসহ তার দোসরদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানাই।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com