1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় সরকারি জমিতে গড়ে উঠা ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

✍️ ইমরান আল মাহমুদ

প্রকাশিত: ২০/১১/২০২৫ ৯:২২ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী মরাগাছতলা এলাকায় সরকারি জমি দখল করে গড়ে উঠা প্রায় ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে মরাগাছতলা উত্তর স্টেশন থেকে দক্ষিণ স্টেশন পর্যন্ত সব ধরনের ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে বনবিভাগ। এ সময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, বিট কর্মকর্তা ও অন্যান্য স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সরকারি জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে তা রোহিঙ্গাদের ভাড়া দিতো এবং এর মাধ্যমে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো। বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হলেও দখলদারদের দৌরাত্ম্য কমেনি। পুনরায় বিষয়টি নজরে আসার পর কঠোর অভিযান পরিচালনা করে প্রশাসন। অভিযানের বিষয়ে ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন,“সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com