1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

পোস্টাল ভোটিং অ্যাপে প্রথম দিনে সাড়ে ৩ হাজার প্রবাসীর নিবন্ধন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১১/২০২৫ ১:০৫ পিএম

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রথম দিনে প্রায় সাড়ে তিন হাজার ভোটার নিবন্ধন করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এ তথ্য জানান।

প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয় মঙ্গলবার (১৮ নভেম্বর)। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নিবন্ধিতরাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এবার। বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। প্রথম পর্বে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা।

বুধবার (১৯ নভেম্বর) নিবন্ধন শুরুর পর থেকে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৯১ জন নিবন্ধন করেছেন। কোন দেশে কত জন নিবন্ধন করেছেন তা https://portal.ocv.gov.bd/report পোর্টালে তুলে ধরা হয়েছে। প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় জানান, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ৩ হাজার ২০৪ জন এবং মহিলা ১৮৭। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ১ হাজার ৭৪৫ জন, জাপানে ৬৯০ জন, চীনে ৩৬৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৬৩ জন, লিবিয়ায় ৬১ জন, মিশরে ৫২ জন, উগান্ডায় ১৯ জন, মোজাম্বিক ১৫, মারিশাস ১৪, নাইজেরিয়া ১১ জন, লাইবেরিয়া ১১ জন, বতসোয়ানা ৯ জন, রিপাবলিক অব কঙ্গো ৬ জন, তানজানিয়া ৫জন, কেনিয়া ৪ জন ও মরক্কো ৪ জন।

নিবন্ধিতদের সাড়া মিলছে উল্লেখ করে কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৬টায় নিবন্ধনের সংখ্যা ৩ হাজার ৪২৩ এ উন্নীত হয়েছে। ২৩ নভেম্বর পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। প্রবাসীরা বাকি অঞ্চলগুলোয় ধাপে ধাপে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া দেশের ভেতর তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে; এ সময় বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com