1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হরমুজের তলদেশের ইন্টারনেট সংযোগকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের মোদি ভারতের সবচেয়ে বড় কাপুরুষ, দুর্ভাগ্যবশত তিনি প্রধানমন্ত্রী: অভিজিৎ দীপকে টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, সুইটিকে চেনেই না নজরুলের পরিবার নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা করলেন ছেলে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’ কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

২টি প্রকল্প বাস্তবায়নে ৪৪০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চাইলো ইসি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১১/২০২৫ ৬:৫৫ এএম

সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে সংশোধিত বাজেটে ৪৪০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) দুটি প্রকল্পের আওতায় এ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে ইসি সচিবালয়।

প্রকল্প দুটির মধ্যে একটি হলো ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্প-১ (দ্বিতীয় পর্যায়) সংশোধিত প্রকল্প’। আরেকটির নাম ‘দেশের বাইরে ভোটদান সিস্টেম উন্নয়ন এবং বাস্তবায়ন প্রকল্প’। দ্বিতীয় প্রকল্পটি নতুন। প্রকল্প দুটির মাধ্যমে প্রবাসীদের ভোটদান সিস্টেম উন্নয়ন এবং নাগরিকদের জন্য পরিচয়পত্র প্রদানে সেবার মান উন্নত করা হবে।

সূত্র জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব এম মাজহারুল ইসলাম স্বাক্ষরিত প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা ১৮ নভেম্বর গ্রহণ করেছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, পরিস্থিতি বিবেচনায় সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নির্বাচনী বছরের জন্য এ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে কাজগুলো সুন্দরভাবে করা সম্ভব হবে।

ইসির তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকার ইসির জন্য দুটি প্রকল্প এবং থোক বরাদ্দ বাবদ মোট ২২৯ কোটি ৫ লাখ টাকা রেখেছে। এর মধ্যে ২১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্প-১ (দ্বিতীয় পর্যায়) সংশোধিত প্রকল্পের জন্য। ২০২০ সালের ডিসেম্বরে শুরু হওয়া প্রকল্পটি একনেকে অনুমোদিত। মেয়াদ শেষ হবে চলতি ৩০ নভেম্বর। শেষ হতে যাওয়া এ প্রকল্পটির মেয়াদ বাড়ানোর পাশাপাশি সংশোধিত বাজেটে ব্যয় ৪০০ কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। চলতি বছর প্রকল্পটির জন্য বরাদ্দ রাখা হয় ২১০ কোটি টাকা। ফলে ৪০০ কোটিসহ প্রকল্পটির ব্যয় বাড়িয়ে ৬১০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।

চলতি বাজেটে থাকা আরেকটি প্রকল্প হচ্ছে, ‘নির্বাচনী প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প। এ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি ৫ লাখ টাকা। এ ছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়ের অননুমোদিত প্রকল্পের জন্য থোক বরাদ্দ হিসাবে ১০ কোটি টাকা রাখা হয়েছে। যদিও চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ দুই প্রকল্প এবং থোক বরাদ্দ থেকে ১ পয়সাও খরচ করেনি নির্বাচন কমিশন।

সংশোধিত বাজেটে আসছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসি ‘দেশের বাইরে ভোটদান সিস্টেম উন্নয়ন এবং বাস্তবায়ন প্রকল্পের’ জন্য ৩৯ কোটি ৭০ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দ চেয়েছে। ইসিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রকল্পের জন্য বরাদ্দ অনুমোদন করেছে ৩৯ কোটি ৫১ লাখ টাকা। সব মিলিয়ে ২২৯ কোটি ৫ লাখ টাকার বরাদ্দ থেকে সংশোধিত বাজেটে ৬৫৮ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

সার্বিক বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সচিব ড. কাইয়ুম আরা বেগম বলেন, প্রস্তাবটি বিবেচনা করা হবে। কারণ এটা নির্বাচনী বছর; সুতরাং সে খাতে ব্যয় হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com