1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা

ছাত্রদলে এসে প্রমোশন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১১/২০২৫ ১০:২৬ এএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে ছাত্রদলের কমিটিতে এসে প্রমোশন পেয়েছেন এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। তিনি হলেন ইমন রানা ভূঁইয়া, এরআগে ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিলেন।

গত ২২ অক্টোবর আব্দুল মতিন খসরু কলেজে ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয় । কমিটি অনুমোদনের প্রায় একমাস পর গত ২০ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির প্যাড ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজের ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইমন রানা ভূঁইয়ার । তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা ফেসবুকে লেখেন এই কমিটির বিষয়ে তারা অবগত নয় । তারা সাধারণ ছাত্র বলে দাবি করেন । কিন্তু এই ইমন ভূঁইয়া ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিলেন । এছাড়াও এই কমিটির সহ-সভাপতি করা হয়েছে জুবায়ের ভূঁইয়াকে । তিনি মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটির সদস্য।

আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ।

ব্রাহ্মণপাড়া উপজেলা আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সৌরভ ভূঁইয়াকে । কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সৌরভ তার ফেসবুক একাউন্টে একটি বার্তা পোস্ট করেন ।

তিনি বলেন, আমি কোন রাজনীতির মধ্যে জড়িত না । আমার জীবনেও কোন দলের কাজ করিনি । আমার বংশেও রাজনীতি করে না । কে বা কারা আমার নাম ছাত্রদলের কমিটিতে দিয়েছে তা আমি জানি না । আমি আর তীব্র নিন্দা জানাচ্ছি । আমি এই কমিটি থেকে অব্যাহতি চাই ।

এ বিষয়ে জানতে চাইলে আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমন রানা ভূঁইয়া বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না । আমার নাম এর আগেও ছাত্রলীগের কমিটিতে দিয়েছিল এটাও আমি গতকাল দেখেছি । আমি কোন রাজনীতির সাথে জড়িত না ।

ব্রাহ্মণপাড়া উপজেলা কলেজ ছাত্রদলের কমিটি গঠনের দায়িত্বে থাকা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলেমান মুন্সী  বলেন, আমরা কলেজ ছাত্রদলের কমিটি গঠনের জন্য ফর্ম সংগ্রহ করেছি।

এগুলো আমরা কেন্দ্রে পাঠিয়েছি । আমি যেই নাম কেন্দ্রে পাঠিয়েছি এই নামের মধ্যে ছাত্রলীগ নেতা ইমন রানার নাম ছিল না । হয়তোবা কেউ করে এই নামগুলো কেন্দ্রে পাঠিয়েছে । এই বিষয়ে আমি অবগত না ‌ ।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান  বলেন, আমরা ফরম সংগ্রহ করে কেন্দ্রে পাঠিয়েছি । ব্রাহ্মণপাড়া উপজেলার দায়িত্বে আমি ছিলাম না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com