1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

পেকুয়ায় জাপানে উচ্চ শিক্ষা ও চাকরির সুযোগ বিষয়ে উন্মুক্ত সেমিনার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১১/২০২৫ ৩:১৩ পিএম

কক্সবাজারের পেকুয়ায় জাপানে উচ্চ শিক্ষা ও চাকরির সুযোগ বিষয়ে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পুজি একাডেমি বিডির উদ্যোগে সেমিনার আয়োজন করা হয়।

পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর আমিরুল মোস্তফা। আলোচক হিসেবে বক্তব্য দেন জাপান প্রবাসী ড. ছৈয়দ মোহাম্মদ নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ছফওয়ানুল করিম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম সচিব মাহফুজুর রহমান এবং পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী।

জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা ড. ছৈয়দ মোহাম্মদ নাহিদুল ইসলাম বলেন, জাপান একটি সভ্য দেশ এবং পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের সুবর্ণ সুযোগ রয়েছে। তিনি শিক্ষার্থীদের জাপানি ভাষার প্রতি গুরুত্ব দিতে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সেখানে সফল হওয়ার পরামর্শ দেন।

প্রফেসর আমিরুল মোস্তফা বলেন, জাপানের শিক্ষার মান বাংলাদেশের থেকে অনেক আলাদা, যা শিক্ষার্থীদের ক্যারিয়ারকে উজ্জ্বল করার সম্ভাবনা বাড়ায়।

সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com