1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

সম্পদ যাচাই হলে ২০০৮ সালে শেখ হাসিনার মনোনয়ন বাতিল হতো: দুদক চেয়ারম্যান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ১০:৪৫ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করা হলে তার মনোনয়ন বাতিল হতো। তিনি নির্বাচন করতে পারতেন না। প্রধানমন্ত্রীও হতে পারতেন না।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত গণশুনানি শেষে তিনি এসব কথা বলেন।

ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, আসন্ন নির্বাচনে প্রার্থীদের সম্পদ বিবরণী যাচাইয়ে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিজেরা খারাপ লোককে নির্বাচিত করি। চাঁদাবাজকে ভোট দিই। এর ফল পুরো জাতিকে ভোগ করতে হয়। আমাদের প্রতিষ্ঠান বহু আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এখন রক্ষা করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রার্থীরা সম্পদের হিসাব দিতে বাধ্য থাকলেও রাজনৈতিক নেতারা প্রায়ই আংশিক হিসাব জমা দেন। বাকি অংশ গোপন রাখেন। এ ধরনের তথ্য গোপন করার প্রবণতা রোধে সচেতনতা ও কঠোর নজরদারির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম। এতে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ জেলা প্রশাসনসহ বিভিন্ন দফরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com