1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ১:১৩ পিএম

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মীয় আচারের প্রতি কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে কুমিল্লার দাউদকান্দিতে গৌতম সরকার নামে এক যুবককে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত গৌতম সরকার উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামের দিলীপ সরকারের ছেলে। দাউদকান্দি মডেল থানার পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গৌতম সরকারের নামে খোলা একটি আইডি থেকে মহানবী (সা.) ও মুসলমানদের ধর্মীয় রীতি-নীতি নিয়ে তির্যক, কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করা হয়। পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ফেসবুকে ধর্মীয় মূল্যবোধ ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গৌতম সরকারকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, আজ বুধবার দুপুরে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com