1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

নির্বাচনে অপতথ্য রোধে ইসির সঙ্গে কাজ করবে টিকটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ২:২৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য কিংবা যেকোনো ধরনের ম্যানিপুলেশন ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় কাজ করবে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। আর এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) আশ্বস্ত করেছে প্ল্যাটফর্মটির প্রতিনিধি দল।

বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে টিকটকের প্রতিনিধিদের বৈঠক শেষে এ কথা জানান সংস্থার সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম।

তিনি জানান, বাড়তি নজরদারি গ্রহণ করেছে টিকটক নির্বাচনকে ঘিরে। প্ল্যাটফর্মে যেকোনো ধরনের অপব্যবহার রোধে টিকটকের বহুজাতিক বিশেষজ্ঞ দল ইতোমধ্যেই বাড়তি নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা– যে টিকটক কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করতে দেবে না। বৈঠকে টিকটক তাদের বিদ্যমান সেফটি মেকানিজম, মিসইনফরমেশন (অপতথ্য) দমনে তাদের বিস্তারিত নীতিমালা এবং ইসির সঙ্গে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতার দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরে।

প্ল্যাটফর্মটি জানায়, কনটেন্ট ইন্টিগ্রিটি রক্ষার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি ৬৩ লাখ ভিডিও অপসারণ করা হয়েছে। এই বিশাল সংখ্যক ভিডিও অপসারণ প্রতিদিনের কনটেন্ট ইন্টিগ্রিটি রক্ষার গুরুত্ব তুলে ধরে।

টিকটক প্রতিনিধি দল আরও জানায়, নির্বাচনকে ঘিরে অনলাইন পরিবেশ নিরাপদ রাখতে ইসি, মিডিয়া এবং প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে টিকটকের ৯ জন প্রতিনিধিসহ চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com