1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

জামায়াতের ৪০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ৯:৩৫ এএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে সপরিবারে ৪০ জন নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।

২৬ নভেম্বর বুধবার রাতে উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারের হাট বাজারের এক সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন ।

বিএনপিতে যোগদানকৃত সবেক জামায়াত নেতা আব্দুল হোসেন বলেন আমি দীর্ঘদিন জামায়াতের ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। ৫ আগস্টের পর থেকে জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ড আমার ভালো লাগেনি। তাই স্বেচ্ছায় আমার পরিবার ও ৪০ জন্য নেতাকর্মীসহ আমি বিএনপিতে যোগদান করি ।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সপিকার রহমান এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু। উপস্থিত ছিলেন জোংড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ অনেকে।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সপিকার রহমান বলেন, জামায়াতের নেতাসহ ৪০ জন বিএনপিতে যোগদান করেছেন। আমরা তাদের স্বাগত জানাই। এভাবে বিএনপির ভালো কর্মকাণ্ড দেখে সবাই যোগদান করবেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com