1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় র‌্যাব-১৫ গ্রেফতার করেছে দুই পলাতক মাদক আসামি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ১২:০৪ পিএম

উখিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর পৃথক অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন ও ৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহজাহান (৩২) এবং ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত রুপন কুমার চাকমা (২৫)

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক জানান, ২৬ ও ২৭ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর অভিযানিক দল উখিয়ার দুই এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে প্রথমে উখিয়ার হাজির পাড়া এলাকা থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহানকে গ্রেফতার করা হয়। পরে তেলখোলা এলাকা থেকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত আরেক পলাতক আসামি রুপন কুমার চাকমাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহজাহানের বাড়ি উখিয়ার হাজির পাড়া এলাকায় এবং রুপন কুমার চাকমার বাড়ি তেলখোলা চাকমা পাড়ায়। দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com