1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

জামায়াতের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি: ডা. শফিকুর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ১১:৫১ এএম

জনসেবায় যাদের পেশ এবং নেশা রয়েছে, তাদের হাতেই ৩০০ আসনে জামায়াতের পতাকা তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় আয়োজিত গণসমাবেশে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি। আমরা নির্যাতিত হয়েছি, জেলবরণ করেছি, জীবন দিয়েছি। কিন্তু আমরা দেশ ছেড়ে পালাইনি।’

পুরনো ফরমূলায় আর নতুন বাংলাদেশ চলবে না উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ বস্তাপচা দুর্গন্ধ রাজনীতি চায় না। এই সরকার কোনো দলের পক্ষপাতদুষ্ট হোক সেটিও জনগণ চায় না৷ জনগণের সরকার দেখতে চায়।’

ফ্যাসিবাদের একটা অংশ বিদায় নিলেও সব ধরনের লক্ষণ আজও বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির।

তিনি বলেন, ‘সব শ্রেণি-পেশার মানুষ খোলা বুকে গুলি ও আগুনের বিরুদ্ধে লড়াই করেছিল। ছাত্র-যুবকের আকাঙ্ক্ষা ছিল উন্নত শিক্ষা ব্যবস্থা। কিন্তু কেউ কেউ এই পরিবর্তনে খুশি নন।’

দেশ চালানোর অভিজ্ঞতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেকে বলে ক্ষমতায় গিয়ে কীভাবে দেশ চালাবো, আমাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই। হ্যাঁ আমাদের অভিজ্ঞতা নেই, আমাদের জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা নেই, চাঁদাবাজির অভিজ্ঞতা নেই, গণরুম করে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা নেই, দুর্নীতির অভিজ্ঞতা নেই।

দুর্নীতিমুক্ত সমাজ তৈরি হলে বিভাজনের রাজনীতি আর থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘সাড়ে ১৫ বছরে জামায়াতকে ধ্বংস করতে এমন কোনো কাজ নেই তারা করেনি। জামায়াতের কেউ তাদের কাছে মাথা নত করেনি।’

শিবির ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে নতুন এক ইতিহাস তৈরি করেছে বলেও জানান জামায়াতের আমির।

তিনি বলেন, ‘সরকারের ম্যান্ডেটে আসতে পারবে না দেখে পুরনো সন্ত্রাসীরা নতুন রূপে ফিরে এসেছে। আমরা ৩০০ আসনে নিষ্কলুষ প্রার্থীদের মনোনীত করেছি। জনসেবা যাদের পেশা এবং নেশা, জামায়াতের পতাকা তাদের হাতে তুলে দিয়েছি।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com